শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৭:১৯ পিএম, ২০২২-০৯-১১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির হাসনাবাদে ইউছুপ (৩৬) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর)'২২, দিবাগত রাতে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রাখে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নিহত ইউছুপ দাঁতমারা ইউপির ৬ নং ওয়ার্ড হাসনাবাদের আযলা পাড়ার আবুল কালামের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ইউছুপ খামারে আসে, সকালে খোঁজাখুঁজির পর খামারের সামনে লাশ দেখতে পায়।ইউপি সদস্য মো: নাছির উদ্দিন বলেন, ইউছুপ নামে এক ব্যক্তি নিহতের খবর শুনেছি।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী দৈনিক 'আমাদের চট্টগ্রাম' প্রতিনিধিকে বলেন, 'খবর পেয়ে হাসনাবাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। তার হাত-পা ভাঙ্গা, মাথার বাম পাশে জখমের চিহ্ন রয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে'। এই নিয়ে চলছে পরিবারে শোকের মাতম।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited